জীবিকার তাগিদে দেশান্তরী হয়ে প্রবাসে (মালায়েশিয়া) পাড়ি জমিয়েছিলো ২৪ বছরের তরতাজা যুবক মোঃ আলমগীর হোসেন। সেই প্রবাসেই নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলো যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের দশআনী গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ আলমগীর হোসেন (২৪)।
মালয়েশিয়ার পেনাং শহরে গত মঙ্গলবার (১৬ই জুন) রাতে নিজ ঘরে গলায় গামছা জড়িয়ে ঝুলে থেকে আত্মহত্যা করে বলে জানিয়েছেন আরেক প্রবাসী মোঃ রাজু আহমেদ।
এ বিষয়ে কথা হয় আরেক প্রবাসী মৃত যুবক আলমগীর হোসেনের বন্ধু প্রবাসী রিপন হোসেনের সাথে, তিনি জানান কি কারনে বন্ধুর এই আকালে চলে যাওয়া আমার জানা নাই তবে সত্যি অনেক কষ্ট হচ্ছে তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে। স্থানীয় পুলিশ তার মৃত দেহ নিয়ে গেছে এবং ময়নাতদন্তের শেষ হলে তাকে দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
সার্চটুডে পরিবারের সদস্য হতে যোগাযোগ করুন।
আলমগীরের এ অকাল মৃত্যুতে যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের দশআনী এলাকায় শোকের মাতম বিরাজ করছে।