সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৪ জুন) সকাল ১১টা থেকে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী ক্লাস বর্জন করে হাসপাতাল ভবনের সামনে অবস্থান নেন। পরে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, জুলহাস খান, আনহারুজ্জান, শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ ও সুরাইয়া আক্তার স্মৃতিসহ অনেকে।
উল্লেখ্য, গত রোববার থেকে শিক্ষার্থীরা একই দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। বুধবারের কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।