প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার
মোঃ মামুনুর রশিদ ||
রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মঈনুদ্দিন চৌধুরী।জানা গেছে, তিনি একজন করপোরেট ট্রেইনার এবং রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। রোববার সকালে গুলশানের শাহজাদপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি বাসায় থাকে ভুক্তভোগী কিশোর ও তার পরিবার। পাশের ফ্ল্যাটে থাকেন মঈনুদ্দিন। সম্প্রতি বাসার প্লে-গ্রাউন্ডে খেলার সময় ১২ বছর বয়সী ওই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভনে তার শরীরের স্পর্শকাতর অংশে ব্যাড টাচসহ যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। ঘটনাটি কাউকে না বলতে তাকে নানা রকম ভয়ভীতিও দেখান।এ ঘটনায় পর ওই ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ঘুমের ভেতর সে কেঁদে ওঠে, ভয়ে চিৎকার করতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এর মধ্যেই আরো একবার মঈনুদ্দিনের নির্যাতনের শিকার হয় ওই কিশোর।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো: তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: হুমায়ুন কবির সবুজ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে