দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের জগদল বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
রোববার (২৮ জুন) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু), বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সদস্যসচিব তানভীর চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।