বান্দরবানের রুমা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন লালবেন বম।
রোববার (২৮ জুন) এক সাধারণ সভার মাধ্যমে এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনের পর সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন যে, নতুন এই নেতৃত্ব সমিতির সার্বিক উন্নয়ন, অভ্যন্তরীণ ঐক্য এবং সকল সাধারণ সদস্যের স্বার্থ রক্ষায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, রুমা উপজেলার কাঠ ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সমবায় আইন মেনে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।