উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু বলেন, সরকারের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি উপকারভোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।