কে এম জহুরুল হক, গাইবান্ধা জেলা প্রতিনিধি
কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) কর্তৃক বাস্তবায়িত আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় ছাগল পালন প্রকল্পের উপকারভোগীদের বাড়ি অদ্য ২১-০৪-২০২৬ইং তারিখে পরিদর্শন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সম্প্রতি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মনোয়ার হোসেন। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের ছাগল পালন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় তিনি দেখতে পান, প্রকল্পের আওতায় বিতরণকৃত ছাগলগুলো ইতোমধ্যে বাচ্চা দিয়েছে—প্রতিটি ছাগল দুইটি করে বাচ্চা প্রসব করেছে। এতে করে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে সন্তোষ ও আশাবাদ লক্ষ্য করা যায়।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর নির্বাহী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোছা. লাভলী ইয়াসমিন, ফিল্ড সুপারভাইজার শ্রীমতি মালতী রানীসহ উপকারভোগী পরিবারের সদস্যরা।স্থানীয়রা জানান, এ ধরনের আয়বৃদ্ধিমূলক উদ্যোগ দরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।