জুলাই জাতীয় সনদ সহ গণভোটের রায়বাস্তবায়ন, গণতন্ত্রপ্রতিষ্ঠা, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মণিরামপুরে গণ মিছিল করেছে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
রবিবার (৫ই জুলাই) জাতীয় নাগরিক পার্টি মনিরামপুর (এনসিপি), খেলাফত মজলিশ, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ গন মিছিল ও বিক্ষোভে অংশ নেই।
মণিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিনমাথা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এড গাজী এনামুল হক (এমপি), উপজেলা জামায়তের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, এনসিপির এবি আহাদ প্রমূখ। সভায় বক্তারা জুলাই জাতীয় সনদ ও গণভোটের কার্যকারিতা সম্পর্কে মতামত তুলে ধরেন।