চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি কামরুজ্জামান কামরুল
সুনামগঞ্জ প্রতিনিধি :
চাঁদাবাজি, অনিয়ম ও অতিরিক্ত টোল-ট্যাক্স আদায়ের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপি।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিআইডব্লিউটিএ’র নির্ধারিত হার ও সরকারি টোল-ট্যাক্সের বাইরে কোনোভাবেই অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কেউ যদি এই নিয়ম অমান্য করে অতিরিক্ত টাকা আদায় করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এমপি কামরুল আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের ওপর কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে এবং ভুক্তভোগী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশনাও দেন তিনি।
তার এই অবস্থানকে স্থানীয়রা জনগণের অধিকার রক্ষায় একটি সাহসী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। সাধারণ মানুষের স্বস্তি, ন্যায়বিচার এবং সুশাসন নিশ্চিত করতে তিনি সবসময়ই জনগণের পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।