ধনপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের মতবিনিময় সভা
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরুপগঞ্জ বাজারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবু তালেবের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন, বিভিন্ন জনসেবামূলক পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত সবার কাছে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।