উত্তরের শান্ত জনপদ বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ নম্বর আমরুল ইউনিয়ন। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই জনপদ এখন এক নতুন ইতিহাস গড়ার সন্ধিক্ষণে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম-গঞ্জ, হাট-বাজার আর মেঠোপথে বইছে পরিবর্তনের হাওয়া। আর এই পরিবর্তনের হাওয়ায় দুলছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। তবে, স্বপ্নের ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে জনতার হৃদয়ে যার নাম বারবার প্রতিধ্বনিত হচ্ছে, তিনি হলেন আব্দুল্লাহ বিন আইয়ুব (ছোটন)। কেবল একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, বরং আমরুলবাসীর আগামীর স্বপ্নদ্রষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন সময়ের তুখোড় এই দূরদর্শী নেতা।
নির্বাচনী আবহে সরগরম জনপদ:
সরকারের উচ্চপর্যায়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। যার ধারাবাহিকতায়, পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যে পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন - মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের এমন বক্তব্যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী হাওয়া। আর এই আবহের ঢেউ লেগেছে আমরুল ইউনিয়নেও।
ছাত্রনেতা থেকে জননেতার পথে:
রাজনীতি মানেই কেবল স্লোগান নয়, রাজনীতি মানে যে আর্তমানবতার সেবা - তারই বাস্তব প্রতিফলন ছোটন। বিবিএ ও এমবিএ সম্পন্ন করা এই নেতা বর্তমানে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে। নেতৃত্বের গুণাবলী আর সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষার প্রসারেও অনন্য অবদান রাখছেন তিনি। স্থানীয়রা বলছেন, "আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যার কাছে আমলনামা নয়, বরং থাকবে উন্নয়নের রূপরেখা। আর ছোটন সেখানেই সবার চেয়ে এগিয়ে।"
জনগণের আস্থার প্রতীক:
আমরুল ইউনিয়নের গ্রাম থেকে হাট-বাজার সবখানেই দেখা যাচ্ছে ছোটনের সমর্থকদের। চা বিক্রেতা থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ, কিংবা ছাত্র-যুব সমাজ, সবার মুখেই তার নাম। সাধারণ মানুষের বিপদে-আপদে সবার আগে ছুটে যাওয়ার মানসিকতাই তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, এমনটাই জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তারা মনে করছেন, আমরুলের ভাগ্য বদলে আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের মতো একজন সৎ, বিনয়ী ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই।
জানা যায়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান থেকে শুরু করে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামেও ছোটন ছিলেন সম্মুখ সারিতে।
আধুনিক বাংলাদেশের কারিগরের আদর্শ:
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার, সুশাসন ও জনমুখী উন্নয়নের দর্শনকে হৃদয় ধারণ করে এগিয়ে চলেছেন ছোটন। একই সঙ্গে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য জননেতা মোরশেদ মিল্টনের উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে আমরুল ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক, মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে নিজেকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন একজন জনবান্ধব নেতা হিসেবে।
স্থানীয়দের বিশ্বাস, প্রিয় নেতাদের উন্নয়ন ভাবনা এবং স্থানীয় বাস্তবতার সমন্বয়ে শিক্ষাবান্ধব, কর্মসংস্থানমুখী ও নাগরিকসেবাকেন্দ্রিক একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার ক্ষেত্রে ছোটনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চেয়ারম্যান প্রার্থী ছোটন যা বললেন:
এদিকে, নিজের প্রার্থী হওয়ার বিষয়ে অত্যন্ত বিনয়ী ও প্রত্যয়ী আব্দুল্লাহ বিন আইয়ুব (ছোটন)। তিনি বলেন,
"আমরুল ইউনিয়নের মানুষই আমার সবচেয়ে বড় শক্তি। জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাকে এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে। রাজনীতিকে আমি কখনো ক্ষমতার পথ হিসেবে দেখিনি; বরং মানুষের সেবা করার একটি দায়িত্ব হিসেবে দেখেছি। জনগণের আস্থা ও দোয়া থাকলে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন,
"চেয়ারম্যানের ওই চেয়ার বা ক্ষমতা আমার লক্ষ্য নয়; আমার পরম পাওয়া হলো আপনাদের ভালোবাসা। আমি আপনাদের শাসক হতে আসিনি, এসেছি সেবক হতে। আমি আমরুল ইউনিয়নের প্রতিটি বাবার কাছে তাঁর যোগ্য সন্তান হয়ে থাকতে চাই, আর প্রতিটি ভাই-বোনের কাছে তাঁদের পরম নির্ভরযোগ্য ভাই হয়ে বাঁচতে চাই। আপনাদের হাসি-কান্না আর সুখ-দুঃখের ভাগীদার হয়ে সারাটি জীবন আপনাদের ছায়ার মতো পাশে থাকাই আমার রাজনীতির একমাত্র সার্থকতা।"
আশার আলো দেখছেন সাধারণ মানুষ:
আমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের মধ্যে ছোটনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ সমাজ - সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রয়েছে তার নিবিড় যোগাযোগ। স্থানীয়দের ভাষায়, প্রয়োজনের সময়ে যাকে সহজেই পাশে পাওয়া যায়, তিনিই প্রকৃত জনপ্রতিনিধি হওয়ার যোগ্য। আর সেই জায়গাতেই আস্থা অর্জন করেছেন ছোটন।
প্রকাশ করা যায়, এই এলাকার রাজনৈতিক অঙ্গনে এখন আব্দুল্লাহ বিন আইয়ুব (ছোটন) আলোচিত ও জনসমর্থিত একটি নাম। সমর্থকদের দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি আন্তরিকতাই তাকে সাধারণ মানুষের হৃদয়ের গভীরে অসীন করেছে।
সবশেষে নির্বাচনের চূড়ান্ত রায় দেবেন ভোটাররাই। তবে স্থানীয়দের একাংশের বিশ্বাস, পরিবর্তন, উন্নয়ন ও জনসেবার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা এই তরুণ শিক্ষিত ও দূরদর্শী নেতাকে ঘিরেই আমরুল ইউনিয়নের মানুষ নতুন দিনের স্বপ্ন দেখছেন। তাদের আশায় সৎ নেতৃত্ব ও সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে আমরুল, আর সেই পরিবর্তনের সুফল ভোগ করবে ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষ।
একগুচ্ছ অঙ্গীকারে সবার প্রিয় ছোটন:
১) মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আমরুল ইউনিয়ন গড়ে তোলা।
২) সুস্থ সংস্কৃতির বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ।
৩) ইউনিয়নে একটি আধুনিক পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা।
৪) তরুণদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৫) ন্যায়ভিত্তিক, সুশাসননির্ভর ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলা।
৬) খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা।
৭) ইউনিয়ন পরিষদে সেবা প্রদানে সব ধরনের অনৈতিক অর্থনৈতিক লেনদেন ও হয়রানি বন্ধ করা।
৮) সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ।
৯) ইউনিয়নের সকল প্রধান সড়ক উন্নয়ন এবং ছোট রাস্তা ইট-সোলিং, সিসি ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নত করা।
১০) হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।
১১) ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একটি চিরসবুজ আমরুল ইউনিয়ন গড়ে তোলা।
১২) মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু করা।
১৩) অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সহায়তা নিশ্চিত করা।
১৪) মুসলিম, হিন্দুসহ সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
১৫) ইউনিয়নের কৃতি সন্তানদের নিয়মিত সংবর্ধনা দিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করা।
১৬) মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।