মোঃ আরিফুল ইসলাম
পাবনা জেলার ফরিদপুর উপজেলার কাশিপুর হইতে গোপালনগর এলাকায় স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ করা খুবই দরকার। এটি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও কৃষি পণ্য পরিবহনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।স্থানীয় বাসিন্দাদের দাবি, স্থানীয়ভাবে বা এলজিইডি এর মাধ্যমে একটি ব্রিজ নির্মাণের প্রকল্প প্রস্তাব করা এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সমাধান করা। গোপালনগর ও কাশিপুর এলাকার গুরুত্ব: পাবনা জেলার ঐতিহাসিক চলনবিল অধ্যুষিত অঞ্চলের এই এলাকাটি খুবই প্রাচীন। এখানে ব্রীজ হলে অসুস্থ রোগীরা, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা, কৃষকেরা এবং সাধারণ মানুষেরা প্রতিদিনের যাতায়াতে সুবিধা পাবেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ‘সরকার আসে সরকার যায়, কিন্তু একটি ব্রিজ কেউ করে দিল না। দেশের এত উন্নয়ন, তবু ফরিদপুর উপজেলার উন্নতির জন্য একটি ব্রিজের দাবি পূরণ হলো না।এভাবে আক্ষেপ প্রকাশ করছিলেন এলাকার মানুষ, জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে একদিকে কৃষকেরা যেমন বিড়ম্বনায় পড়ছেন, তেমনি শিক্ষার্থী এবং সাধারণ পথচারী ও অসুস্থ রোগীদের পড়তে হচ্ছে বিপাকে কাশিপুর ও গোপালনগর গ্রামের স্থায়ী বাসিন্দারা বলেন, ‘স্বাধীনতার কত বছর পেরিয়ে যাচ্ছে, তবু আমরা আধুনিক সেবা থেকে বঞ্চিত। রাস্তা পারাপারের জন্য নেই ব্রিজ।সরকার আসে সরকার যায়, কিন্তু আমাদের ব্রিজ কেউ করে দেয় না। একটি ব্রিজের অভাবে কত ভোগান্তি পোহাতে হয়, সেটা কেউ বুঝতে চায় না।