মাসুদ মাহাতাব
রাজধানীর মুগদায় অবস্থিত সিড ফাউন্ডেশনের কমিউনিটি বেইজড লার্নিং সেন্টারের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ করেছে দেশের স্বনামধন্য হারবাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাব্বি হারবাল কোম্পানির দুই কর্মকর্তা।আজ দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, বই-খাতা ও উপহার সামগ্রী তুলে দেন রাব্বি হারবাল-এর ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ শওকতুজ্জামান খান এবং দেশের সর্বোচ্চ সংখ্যক রক্তদাতা ও প্রতিষ্ঠানটির হেড অব সেলস জাভেদ নাছিম।উপহার ও শিক্ষা সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষার প্রতি উৎসাহ জোগানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।উল্লেখ্য, রাব্বি হারবাল (Rabbi Herbal) ২০০৮ সাল থেকে বাংলাদেশে প্রাকৃতিকভাবে তৈরি ভেষজ সৌন্দর্য ও ত্বকের যত্ন বিষয়ক পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। বিএসটিআই অনুমোদিত এই প্রতিষ্ঠানটি বিভিন্ন হারবাল কসমেটিকস উৎপাদনের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।