বন্যাকবলিত চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে আজ ৩য় ধাপে শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।
হাঁটুসমান পানি আর কাদা মাড়িয়ে দুর্গম এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে আমাদের টিম। শত প্রতিকূলতা উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়াতে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিশেষ কৃতজ্ঞতা: এই মানবিক কার্যক্রমে আর্থিক সহযোগিতা করার জন্য মালঘর মাদ্রাসা ২০১৩ ব্যাচ এবং আমাদের সকল সম্মানিত শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার মূল অনুপ্রেরণা।
চলুক মানবতার জয়গান, পাশে থাকুক স্বপ্নযাত্রী।