নির্বাচনীয় আসন পবা মোহনপুরের মধ্যের ইউনিয়ন হরিপুরের খয়রা ধার অঞ্চলের চিনাকুপের থাকা স্থানীয় ভাষায় পরিচিত খারির (জলাধার) এর জন্য আটকে আছে স্থানীয় কৃষকদের হাজারো স্বপ্ন, অবহেলায় পড়ে আছে 500 বিঘা আবাদি জমি। এখানে উৎপাদিত হয় সকল ধরনের কৃষিজ পণ্য তার মধ্যে ধান পাঠ শাকসবজি উল্লেখযোগ্য, এখানে উৎপাদিত ফসল পরিবহনে কৃষকদের পোহাতে হয় বিরাট বিড়ম্বনা তারা তাদের উৎপাদিত পণ্য হাটে তুলতে না পারার কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত খয়রার ধারে কৃষকরা। তাঁদের দীর্ঘদিনের দাবি পরেও এখানে কালভার্ট নির্মাণ করা হয় নী ফলে বাধ্য হয়ে বসবাসরত সকল কৃষকেরা মিলে বাঁশ দিয়ে নির্মাণ করেছে বাঁশের সাকো যা ভারী গাড়ি চলাচলের অনুপযোগী, শুধূ কৃষকের সমস্যা নয় এখানে অসুস্থ রুগীকেও পারাপার করতে বিড়ম্বনায় পড়তে হয়, অনেকেই এই নড়বড়ে সাঁকো পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানা যায়। উপজেলার ছাত্র ও যুব নেতা উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব হাফেজ খাইরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায় যে, চিনকুপের কাছের কালভার্ট নিয়ে বারবার লিখিত আবেদন করেও কোনো সুরাহা হয়নি উপজেলা প্রশাসনের নিকট হতে টাই তিনি সকল কৃষকদের সাথে নিয়ে পবা মোহনপুরের জনপ্রতিনিধি জনাব অ্যাড. শফিকুল হক মিলনের নিকট আবেদন জানান খৈরার ধারের কালভার্ট নির্মাণ করে কৃষকের পাশে থাকার জন্য, কৃষক বাঁচলে দেশ বাঁচবে বলে মন্তব্য করেন তিনি।