ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সমাজসেবক বাবু দীপক চন্দ্র রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) প্রকাশিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রয়াত বাবু দীপক চন্দ্র রায় ছিলেন নান্দাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব চন্দ্র রায়ের পিতা। শোকবার্তায় তিনি বলেন, “বাবু দীপক চন্দ্র রায় আমার মরহুম পিতা, সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী সাহেবের একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।
স্থানীয় রাজনীতি, শিক্ষা ও সমাজসেবায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান নান্দাইলবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, তাঁর মৃত্যুতে নান্দাইলের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।