কে এম জহুরুল হক, গাইবান্ধা জেলা প্রতিনিধি
কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহ জামাল মিয়া (৫৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।পুলিশ সূত্রে জানা গেছে, শাহ জামাল মিয়ার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় তাকে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।ফুলছড়ি থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।