কামরুজ্জামানের মৃত্যুর খবর পৌঁছানো মাত্রই গোটা মোল্লাপাচুরিয়া গ্রামে নেমে আসে শোকের স্তব্ধতা। স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। যিনি কিছুদিন পর হাসিমুখে অবসর নিয়ে গ্রামে ফেরার কথা ভাবছিলেন, তিনি ফিরলেন কাফনের কাপড়ে মুড়ে।
একজন সৈনিকের জীবন কেবল একটি চাকরি নয়; এটি সাহস, শৃঙ্খলা ও আত্মত্যাগের এক মহান প্রতীক। কামরুজ্জামান তাঁর শেষ নিশ্বাস পর্যন্ত সেই আদর্শ ধরে রেখেছেন। নিজের নিরাপত্তার কথা না ভেবে তিনি বোট ও লেকের নিরাপত্তা রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন। এই ঘটনা সাময়িক শোকের পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার তাগিদ মনে করিয়ে দেয়।
আল্লাহ তাআলা মরহুম কামরুজ্জামানকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাঁর সমস্ত ভুলত্রুটি ক্ষমা করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমীন।