আন্তর্জাতিক টুডে, অনলাইন
চলমান যুদ্ধে স্থায়ী শান্তির আলোচনায় ইরান আবারও প্রস্তাব দিয়েছে। এরমধ্যে মধ্যপ্রাচ্যের প্রধান চার মিত্র দেশের কাছে বিশাল অংকের সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে মোট ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৮৬০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত যুদ্ধ শুরু হওয়ার পর এখন নবম সপ্তাহ চলছে। এরমধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় গত তিন সপ্তাহ ধরে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রেখেছে ওয়াশিংটন।এদিকে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির ঘোষণার দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলছেন। তবে তেহরানের পক্ষ থেকে দেওয়া নতুন একটি আলোচনার প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের মতে, আলোচনার বর্তমান যে পরিস্থিতি, তাতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার মতো কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি না, তা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান।শুক্রবার (১ মে) ফ্লোরিডা অঙ্গরাজ্যের দ্য ভিলেজেস চার্টার স্কুলে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেন, আমরা অকালে চলে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চাই না, যাতে আগামী তিন বছর পর আবারও এই একই ধরণের সমস্যার মুখোমুখি হতে হয়।