লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মর্জিনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান।জেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।