মাসুদ মাহাতাব
আজ ২৫ বৈশাখ, গানে মুখর দেশ,চারদিকে উৎসব সাজ, রঙিন পরিবেশ।কেউ গায় রবিঠাকুরের মিষ্টি সুরের গান,ফুটপাতে এক শিশু শুধু খোঁজে আপন প্রাণ।ছেঁড়া জামা, খালি পা, ধুলো মাখা মুখ,তবু তার ছোট্ট চোখে লুকিয়ে কত সুখ।এক মুঠো ভাতের জন্য কাটে সারা দিন,স্বপ্নগুলো হারিয়ে যায় শহরের কোলা হল চিন।“যদি তোর ডাক শুনে কেউ না আসে”সে তো হাঁটে একা,অন্ধকারে জড়িয়ে ধরে নিজের ছোট্ট বুকে ব্যথা।“আকাশ ভরা সূর্য তারা”তবু সে আকাশ চায়,একদিন সেও স্কুল ব্যাগ কাঁধে নিয়ে যাবে হায়।কেউ দেখে না কষ্ট তার, কেউ শোনে না ব্যথা,তবু সে হাসতে শেখে জীবন ভরা কথা।রাত নামিলে ফুটপাত জুড়ে জ্বলে নীরব ক্ষুধাচাঁদের আলো মুছে দিতে পারে না সেই দুঃখটা।রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার গানের সুরআজও বুকে বাজে,মানবতার সেই বাণীকাঁদায় নীরব মাঝে।এসো তবে হাত বাড়াই, ভালোবাসা দিই,পথশিশুর মুখে আবার নতুন হাসি ছড়াই।যেন তারাও গাইতে পারে মুক্ত আকাশ তলে“যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে”,রবে ভালোবাসা মানুষেরই হৃদয় পটে।কলমে: সাহেলা খান রিমু সমাজ উন্নয়ন কর্মী (লিডো)