প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
সামাজিক উন্নয়ন, মানবসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে “মানব কল্যাণ সংগঠন”। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করেছে।সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা। তাঁর দিকনির্দেশনা ও পরামর্শে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জানা গেছে, ২০২৪ সালে মানব কল্যাণ সংগঠনটি প্রতিষ্ঠা করেন সমাজসেবক মোঃ আলমগীর হোসেন রানা। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহযোগিতা, খাদ্য বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।বর্তমানে সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত হয়েছে। বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।এদিকে চলতি মাসেই রাজধানীর মতিঝিলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ১ম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”