নূর ইসলাম
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা এবং কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়-এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার ১০ মে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। ভুক্তভোগী যেন তার প্রাপ্য আইনি সেবা পায়, সে জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।তিনি আরও বলেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।এদিকে পুলিশ মহাপরিদর্শক তার বাণীতে বলেন, পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে বাহিনীর কার্যক্রম আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করতে তারা অঙ্গীকারবদ্ধ।তিনি বলেন, ‘এবারের পুলিশ সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে-আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। জনগণের পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চায় বাংলাদেশ পুলিশ।