দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আগামী ৩০ আগস্ট রবিবার জেলা শিল্পকলা একাডেমিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী এই সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে বর্তমানে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনী মাঠে অর্ডিনারি গ্রুপ থেকে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম মোল্লা শক্ত অবস্থানে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অর্ডিনারি গ্রুপে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—
এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপ থেকে সদস্য পদে লড়ছেন মোঃ আবুল হোসেন (ব্যালট/সিরিয়াল নং ২) এবং সুবেঃ মেজর অবঃ আলহাজ্ব শরাফ উদ্দিন সানু সিকদার।
দীর্ঘ দুই দশক পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ব্যবসায়ী সমাজের উন্নয়ন, অধিকার রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলে আশা করছেন স্থানীয় ভোটাররা। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।