জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
শেরে আলম শেরু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে জামালগঞ্জের বিভিন্ন স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরে আসছেন। তার নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিকসহ সহকর্মীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিকরা আশা প্রকাশ করেন, শেরে আলম শেরুর নেতৃত্বে জামালগঞ্জ প্রেস ক্লাব আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা পালন করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের কথা তুলে ধরবে।