যশোরের মণিরামপুরে ভর -দুপুরে ছয় বছরের এক শিশু মেয়কে মুড়ি খেতে দিতে চেয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ রবিউল ইসলাম (৩৩) নামে এক জামায়াত কর্মীকে স্থানীয়দের সহায়তায় পুলিশে সোপর্দ করেছে অভিযুক্তের স্ত্রী। বুধবার(১৬ই সেপ্টঃ) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুবাদে খেলাধুলারত অবস্থায় ঐ ৬ বছরের শিশুটিকে মুড়ি খেতে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা অভিযুক্ত লম্পট মোঃ রবিউল ইসলাম দীর্ঘদিন যাবত জামায়াত ইসলামের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে হেলাঞ্চী গুচ্ছ গ্রামের মানুষের সাথে অশোভন আচরন,মারধর সহ নানা অপকর্ম করে আসছিলো বলে অভিযোগ তুলেছে গুচ্ছ গ্রামের স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার দুপুরের আগ মুহূর্তে কয়েকটা শিশু খেলাধুলা করছিলো। রবিউল তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে অনেক্ষন ধরে দেখছিলো,যার কাজে সে ব্যাস্ত থাকায় সুযোগ বুঝে ঘরে মুড়ি আছে এই বলে অন্য শিশুদের মাঝ থেকে মিম'কে(ছদ্মনাম) (৬) ফুসলিয়ে ঘরে নিয়ে যায়। বাকি বাচ্চারা তাদের খেলার সাথীকে হঠাৎ রবিউল তার ঘরে নিয়ে যাওয়ার সংবাদটা পাশের বাড়িতে থাকা রবিউলের স্ত্রীকে বাচ্চারা গিয়ে বলে দেই। মেয়েটির চিৎকারে দৌড়ে এসে ঘরের দরজা খুল ভেতরে দেখা যায়,ছোট মেয়েটি মেঝোতে বিবস্ত্র অবস্থায় ছটফট করছে ও রবিউল তার পেশি শক্তি প্রয়োগ করছে। স্ত্রীর হঠাৎ যাওয়াতে শিশু মেয়েটি ধর্ষণের হাত থেকে রেহায় পেয়েছে বলে চলতি এ সমস্ত তথ্য নিশ্চিত করেছে অভিযুক্ত রবিউলের স্ত্রী। ঘঠনার সময়ে রবিউলের স্ত্রীর চিৎকার চেচামেচিতে লোকজন জড়ো হলে স্থানীয়দের সহায়তায় রবিউলকে পুলিশের হাতে তুলে দেন তার র্স্ত্রী। রবিউল পেশায় ভ্যানচালক হলেও রাস্তায় তিনি গাড়ি বেশি চালান না,তার আচার-আচরন নাকি গত নির্বাচনের সময় হতে জামায়াতে ইসলামীর রাজনৈতিক পরিচয় দিয়ে শুরু হয়। নির্বাচনের পর হতে রবিউল সেই প্রভাব আরো বৃদ্ধি করে উগ্রতা দেখিয়ে চলেছে গুচ্ছ গ্রামে। চলতি রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশ রবিউল ইসলামকে হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রেখেছে মনিরামপুর থানা পুলিশের বলে জানা গেছে।