ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন বরণ ও ডিবেট কর্মশালার আয়োজন করেছে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি৷ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এ আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি শোয়াইব বিন আছাদের সভাপতিত্ব অতিথি ছিলেন আইইউডিএস'র উপদেষ্টা রায়হান বিশ্বাস, সভাপতি ইয়াছিন আলি, সাধারণ সম্পাদক লাবিদ হোসেন ইফতি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির সভাপতি রবিউল ইসলাম, সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবুল বাহার, শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক হাসান তারেকসহ বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির প্রতিনিধি এবং নবীন বিতার্কিকরা৷
কর্মশালায় বিতর্কের মৌলিক বিষয়, যুক্তি উপস্থাপনের কৌশল, বক্তব্য প্রদানের দক্ষতা, মোশন বিশ্লেষণ, বিতর্কের প্রস্তুতি এবং বিচারপ্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চার প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
সংগঠনটির সভাপতি শোয়াইব বিন আছাদ বলেন, ‘আমরা একটি উদ্যোগের সূচনা করেছি। সারাদেশের সেরা বিতার্কিক ও বিচারকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিতর্কচর্চা এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের প্রধান লক্ষ্য৷ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেরা বিতার্কিকদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘আশা করি, ‘এর মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী দক্ষতা, উপস্থিত বুদ্ধি, যোগাযোগ ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী ও মানসম্মত বিতর্কচর্চার পরিবেশ গড়ে উঠবে।’