ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহ আজিজুর রহমান হলের কমনরুমে এ প্রতিযোগিতা হয়।
এসময় সংগঠনটির সভাপতি সোলাইমান তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ মানুষ খাইরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহ আজিজুর রহমান হলের হাউজ টিউটর অধ্যাপক আনোয়ারুল ওহাব, আইইউডিএস'র সভাপতি ইয়াছিন আলী, উপদেষ্টা রায়হান বিশ্বাস ও তাজমীন রহমান। এছাড়া, বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির সভাপতি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, "এই সংসদ মনে করে, অতিরিক্ত ইন্টারনেট, টেকনোলজি ও এআই নির্ভরশীলতার কারণে মানুষের কর্মক্ষমতা ও সৃজনশীলতা লোপ পাচ্ছে"–
বিষয়টির ওপর একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হলটির আন্তর্জাতিক ব্লক ও জাতীয় ব্লকের বিতার্কিকরা পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি, তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করেন। পরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি সোলাইমান তালুকদার বলেন, ‘অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এক বছর দায়িত্ব পালনের সময় আপনারা আমাকে সাহায্যে করেছেন। সময়ের পরিবর্তনে আজ আমার দায়িত্ব শেষ হলো। আশা করছি, নতুন কমিটির হাত ধরে হল ডিবেটিং সোসাইটি আরও সফলতা অর্জন করবে।’
বিতর্ক প্রতিযোগিতা শেষে ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ নূর মিনহাজ ও সাধারণ সম্পাদক পদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একই শিক্ষাবর্ষের হাসান তারেক মনোনীত হয়েছেন।