আল আমিন হোসেন , স্টাফ রিপোর্টার
টিকটকে নাচ-গান করার জেরে নারীর মরদেহ দাফনে বাধা, প্রশাসনের হস্তক্ষেপে সম্পন্নসোশ্যাল মিডিয়া টিকটকে সক্রিয় থাকা এবং নাচ-গানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার জান্নাতুল বাকী কবরস্থানে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ মে) রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা। তিনি চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকার ওহিদ মোল্লার মেয়ে।বৃহস্পতিবার বিকেলে সুবর্ণার মরদেহ গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করতে গেলে স্থানীয়দের একাংশ তাতে বাধা দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সুবর্ণা ‘উচ্ছৃঙ্খল’ ও ‘খোলামেলা’ টিকটক ভিডিও তৈরি করতেন এবং নাচ-গানের সঙ্গে যুক্ত ছিলেন, যা এলাকার সামাজিক পরিবেশের পরিপন্থী।এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ও সমালোচনার সৃষ্টি হলে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে প্রশাসনের কড়া নজরদারি ও সহযোগিতায় সুবর্ণার দাফন সম্পন্ন করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, সুবর্ণা আগে তুহিন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। পরে ৬ বছরের একটি সন্তান রেখে ঝিনাইদহের শৈলকুপার পাভেল নামে আরেকজনকে বিয়ে করে সেখানে বসবাস করছিলেন। এই ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।