নীলফামারীতে মাদক ব্যবসায়ীর গ্রেপ্তারের সংবাদ ফেসবুকে শেয়ার করায় সংগীতশিল্পী আঞ্জু আরা (সুমি) কে হত্যার হুমকির প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(৮ অক্টোবর) নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল কবিরাজপাড়ায় এলাকার উত্তরবঙ্গের মমতাজ খ্যাত সংগীতশিল্পী আঞ্জু আরা (সুমি) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী কণ্ঠশিল্পী আঞ্জু আরা সুমি বলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে টেক্সটাইল বন্দরপাড়া শাহজাহান আলীর বাড়িতে এলাকায় স্থানীয় যুবক ও সচেতন এলাকাবাসী মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক করেন। পরে পুলিশ সেখানে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে মাদকসহ আটকের কয়েকটি ভিডিও ফেসবুকে দেখা যায়। পরে আমি একটি ভিডিও ফেসবুকে শেয়ার করি। গতকাল বিকেলের দিকে আমি পৌরমার্কেটে কেনাকাটার করার জন্য গেলে সেখানে শাহজাহান আলীর মেয়ে স্বপ্নার সঙ্গে দেখা হয়। এসময়ে সে এবং তার স্বামী আমার ওপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আমাকে মারধর করার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসলে সে চলে যায়। পরে রাতের দিকে সে ফেসবুক লাইভ করে আমাকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি এবং হত্যা করার হুমকি দেয়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এবিষয়টি ভুক্তভোগী থানায় অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।