মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার আয়োজন এবং সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন জোবাইরুল আলম মানিক। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।
এ সময় এনসিপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জোবাইরুল আলম মানিক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। তাঁরা একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। শারদীয় দুর্গোৎসব যেন নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার কথাও জানান তিনি।