গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসে মিছিল করে তারা বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহাল এবং প্রতিটি প্রশাসনিক দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপনের দাবি জানান।
এদিন নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিল থেকে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।