বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা বিএনপি ও জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে বোয়ালমারীর ঠাকুরপুর বাজারে অবস্থিত বিএনপির স্থানীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আতিকুল আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বোয়ালমারী পৌর জিয়া সৈনিক দলের সভাপতি মোঃ মুজাহিদ শেখ (নোছিব), বোয়ালমারী উপজেলা জিয়া সৈনিক দলের সভাপতি মোঃ মাহাবুব আলম, উপজেলা জিয়া সৈনিক দলের সিনিয়র সাধারণ সম্পাদক কলিম শেখ, সাধারণ সম্পাদক বিকাশ সরকার, বোয়ালমারী পৌর জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিটন বিশ্বাস এবং স্থানীয় নেতা কাদের শেখ।
আলোচনা সভা শেষে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশ পরিচালনায় সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় বিএনপি ও জিয়া সৈনিক দলের স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।