যশোর জেলা প্রশাসনের নির্দেশক্রমে মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের অসহায় প্রতিবন্ধী সালাম গাজী (ভূট্টা)-কে হুইলচেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর) মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় অসহায় সালাম গাজীকে সরকারি ঘর প্রদানেরও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উপকৃত হয়ে আবেগে আপ্লুত অসহায় এই প্রতিবন্ধী ব্যক্তি। উল্লেখ্য, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।হুইল চেয়ার বিতরনের সময় সাথে ছিলেন,দূর্বাডাংগা ইউনিয়নের সচিব কোমল কান্তি সরকার,উপজেলা গ্রাম আদালতের কোয়ার্ডিনেটার অনুপম কুমার প্রমূখ।
যশোর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রতিবন্ধী সালাম গাজীকে এ হুইলচেয়ার বিতরণ করার পাশাপাশি মণিরামপুর উপজেলা প্রশাসন ধারাবাহিক ভাবে প্রতিবন্ধী,অসহায়,ছিন্নমূল মানুষের সেবা ও আর্ত মনবতায় নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণের সহযোগিতা করে আসছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানবিক ব্যক্তিত্ব মোঃ সম্রাট হোসেন।