দেশব্যাপী আ'লীগের অপতৎপরতা, বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা রুখে দিতে উপজেলা শহর মণিরামপুরে নিয়মিত ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে মণিটরিংয়ের পাশাপাশি তল্লাশি করে যাচ্ছে মণিরামপুর থানা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এসআই রফিকুল ইসলামসহ একাধিক পুলিশ কর্মকর্তা ও তাদের সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মণিরামপুর বাজারের প্রাণকেন্দ্র রাজগঞ্জ মোড়স্থ ব্রিজের উপর বিভিন্ন যানবাহন ও ব্যাক্তির দেহ তল্লাশি করতে দেখা যায়।
দায়িত্বশীল পুলিশ সদস্যরা জানানা, আ'লীগের অপতৎপরতা প্রতিরোধ ও সমস্ত ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের এ ভ্রাম্যমাণ চেকপোস্ট ছাড়াও মণিরামপুর পৌরশহরে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কাউকে সন্দেহভাজন মনে হলে যে কোন ব্যাক্তির দেহ ও ব্যাগ তল্লাশী করা হচ্ছে।
এ ব্যাপারে মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে মণিরামপুর থানা পুলিশ কঠোর অবস্থানে আছে।