জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা সদস্য সচিবের ওপর হামলা এবং শিবচর উপজেলা বিএনপি নেতার অতর্কিত হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখা, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলা শাখা সহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর সদর শাখার উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এর সামনে মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে
বক্তব্য দেন যুব শক্তি মাদারীপুর জেলা শাখার আহবায়ক সিরাদ রাব্বি, এনসিপি মাদারীপুর
জেলার প্রচার সম্পাদক ইকতিয়ার আহম্মেদ, এনসিপি মাদারীপুর জেলার যুগ্ম সদস্য সচিব, লায়ন
আহম্মেদ আলমগীর।
আরোও বক্তব্য
দেন মাদারীপুর সদর উপজেলা শাখার আহবায়ক শাহারিয়ার মনির, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির
মাহামুদ। জাতীয় যুব শক্তি মাদারীপুর সদর উপজেলা শাখার আহবায়ক মইঈল ইসলাম, মাদারীপুর
জেলা শাখার ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেনসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলার বিভিন্ন এনসিপি নেতাবৃন্দ।
গত ১৮ই নভেম্বর রাত ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের
কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়ক দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা
সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমান যাচ্ছিলেন। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব
সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ভাই তপু চৌধুরী ও শিবচর উপজেলা ছাত্রদলের
সদস্যসচিব সাইদুর ব্যাপারীসহ অন্তত ২৫ থেকে ৩০ জন অতর্কিতভাবে তার ওপর হামলা করেন।
উক্ত মানববন্ধনে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা সদস্য সচিবের ওপর হামলার দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।