তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয়ে বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মাঝিড়া ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইউনিয়ন শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
সম্মেলনে মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন আহমেদ।
সম্মেলনে প্রধান অতিথি সংসদ সদস্য মোরশেদ মিল্টন
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোরশেদ মিল্টন।
প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সরকার মুকুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম শুভ।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ ও মো. আবু শাহিন সানি।
এ ছাড়া মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল আজাদ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. মুশারফ হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সভাপতি মো. বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজাসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন।
তৃণমূলের ঐক্যে সংগঠন এগিয়ে নেওয়ার প্রত্যয়
সম্মেলনে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
সম্মেলনের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি হাসান আলী আকন্দ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন।
নতুন নেতৃত্বের মাধ্যমে মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়বে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সম্মেলনে উপস্থিত নেতারা।
সম্মেলনে সর্বসম্মতক্রমে গঠিত ৩ সদস্য কমিটি ঘোষণা করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম শুভ।