বিশেষ অভিযানে মণিরামপুর পৌর আ'লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে মণিরামপুর থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পরপরই পৌরশহরের দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে থানা পুলিশের বিশেষ মিডিয়া সেল।
তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের পরপরই মণিরামপুর পৌরসভার দূর্গাপুর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্র, নাশকতা, নৈরাজ্যের পায়তারাসহ চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন মামলা চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে অভিযুক্তকে জেল হাজতে প্রেরনের সমস্ত আইনী কার্যক্রম চলমান ছিল।