বগুড়ার শাজাহানপুরে পারতেখুর সোনালী সংঘের উদ্যোগে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে জিল্লু এন্টারপ্রাইজ ভ্রমরকুটি মুস্তাইলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খরনা নাদুর পুকুর নিউ লাইফ যুব সংঘ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার দক্ষিণ পারতেখুর উচ্চবিদ্যালয় মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ।
আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. ইদ্রিস আলী সাকিদারের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সিদ্দিকী রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল হোসেন, দক্ষিণ পারতেখুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. আতাহার আলী কাইয়ুম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইদুজ্জামান তারা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাজিবুল আলম সজিব, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মো. আব্দুল জব্বার ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কোরবান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম।
টুর্নামেন্ট আয়োজনে দায়িত্ব পালন করেন জোবায়ের হোসেন খুর, সামিনুর রহমান ঠান্ডা, আশর, মুস্তাফিজুর রহমান ঠান্ডু ও মতিউর রহমান। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মো. নাসির উদ্দিন ও মো. নাহিদ হাসান।
ফাইনাল খেলায় ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে খরনা নাদুর পুকুর নিউ লাইফ যুব সংঘ চ্যাম্পিয়ন হয়।