বগুড়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় শহরের হোটেল রোচাস এন্ড রেস্টুরেন্টের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি মোছাঃ তাহেরা জামান লিপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মাফতুন আহম্মেদ খান রুবেল।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার মো. আব্দুর রহিম, ক্রাইম রিপোর্টার শাকিকুল ইসলাম শাকিল, বগুড়া জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুর রহমান নাহিদ, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি শাহীন আলম সাজু এবং শাজাহানপুর উপজেলা প্রতিনিধি মিজু আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চিফ মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ফজলে রাব্বি ডলার, দৈনিক বগুড়া'র বার্তা সম্পাদক বাদল চৌধুরী, নন্দন বগুড়া শিল্পগোষ্ঠীর সভাপতি মতিউর হোসেন, সাপ্তাহিক সূর্যতারার সম্পাদক তাহমিনা আক্তার শ্যামলী এবং কাহালু উপজেলার নারহাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম রাব্বানী। বক্তারা বলেন, সংবাদিকগণ সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি পত্রিকা দীর্ঘদিন পাঠকের আস্থা অর্জন করতে পারে। জাতীয় দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছরের পথচলায় দেশ ও মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জয়যুগান্তরের স্টাফ রিপোর্টার রনজু ইসলাম, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের ব্যুরো চিফ ও জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া জেলা শাখার সহ-সম্পাদক মো. মাজেদুর রহমান, মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. আই. সুমন, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, বাংলা টিভির রিপোর্টার ফয়সাল হোসাইন সনি, জয়যুগান্তরের স্টাফ রিপোর্টার বাইজিদ আহমেদ বাপ্পি এবং দুরন্ত সংবাদের নামুজা প্রতিনিধি সেলিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।সত্যের সন্ধানে প্রতিদিন’ স্লোগানকে ধারণ করে জাতীয় দৈনিক ভোরের চেতনার আগামী দিনের পথচলা আরও বেগবান ও সাফল্যমণ্ডিত হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।