রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মধ্য দিয়ে নেতাকর্মীদের আস্থার জায়গা তৈরি করেছেন বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা। আগামী দিনে জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে তাকে দেখতে চান তার সহযোদ্ধা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ. লীগের দীর্ঘ দুঃশাসনের সময় প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন হিরা। নানা প্রতিকূলতার মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন তিনি।
হিরার সহযোদ্ধাদের সঙ্গে কথা বললে তারা জানান, হিরা শুধু পদ-পদবির জন্য রাজনীতি করেননি, বরং সংগঠনের দুঃসময়ে শ্রম ও সময় দিয়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন। তার পরিশ্রম, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার মূল্যায়ন হওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, ছাত্রদল নেতা হিরার ঘামের পানিতে ডুবে যাবে প্রতিপক্ষের সব হিসাব-নিকাশ। আমরা তাকে শুধু নেতা নয়, বগুড়া জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে দেখতে চাই। রাজপথের ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে তিনি সেই অবস্থান অর্জন করবেন বলে আমাদের বিশ্বাস।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী দিনে বগুড়া জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে হাবিবুর রহমান হিরার মতো ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতারা মূল্যায়িত হবেন।