মৌলভীবাজারে ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে দুটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ নভেম্বর) সদর উপজেলার কামালপুর বাজার এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ-বিন-জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নুরুল ফার্মেসিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৩৬(২) ধারা লঙ্ঘনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন বেগমের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে একই আইনের ৪০(খ) ধারা লঙ্ঘনের দায়ে লিংকন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানায়, ঔষধ ও কসমেটিকসের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।