প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
নীল আকাশ ছুঁয়ে যায় সাগরের বুকে,ঢেউগুলো নাচে যেন ছন্দের সুখে।সোনালি বালিতে রোদ ঝরে মৃদু হাসি,প্রকৃতির কোলে মেলে শান্তিরই বাসি।দূরের দিগন্তে সূর্যের লাজুক রঙ,লালিমায় ভরে ওঠে নীল জলের ঢঙ।হাওয়ার পরশে গানের মতো বয়ে যায়,মনের সব ক্লান্তি যেন দূরে হারায়।শিশুরা হাসে, ছুটে ঢেউয়ের পানে,আনন্দ গুঞ্জরে প্রতিটি প্রাণে।ঝিনুকের খোঁজে গল্প বুনে সময়,সৈকতের বুকে সুখেরই আবেশময়।সন্ধ্যার আঁধারে নেমে আসে নীরবতা,তারারাও দেখে সাগরের গভীরতা।ঢেউয়ের সুরে মিশে হৃদয়ের কথা,কক্সবাজার যেন স্বপ্নেরই ব্যাখ্যা।এই সৈকত শুধু নয় বালুর বিস্তার,এ যেন ভালোবাসা, প্রকৃতির উপহার। ------- ------- -------