প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। রোববার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নতুন বাজার এলাকা থেকে উত্তেজিত এলাকাবাসী তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।আটককৃত সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার নতুন বাড়ির ছিদ্দিক উল্যার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম শিশুর বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের ডাবি কেনেন। এরপর তিনি তার সাত বছর বয়সী শিশু সন্তানসহ ডাবিগুলো বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেন। অটোরিকশাটি শিশুটিকে নিয়ে বাড়ির সামনে পৌঁছালে অসাবধানতাবশত একটি তালের ডাব নিচে পড়ে যায়। অভিযোগ উঠেছে, ডাব পড়ে যাওয়ার ওই অজুহাতে অটোরিকশা চালক সোহেল শিশুটিকে যৌন হয়রানি করতে শুরু করে।এ সময় শিশুটির মা দূর থেকে ঘটনাটি দেখে ফেললে অবস্থা বেগতিক বুঝে অভিযুক্ত চালক সোহেল দ্রুত অটোরিকশা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত চালক সোহেল উপজেলার নতুন বাজার এলাকায় এলে স্থানীয় জনতা তাকে চিনতে পেরে গণধোলাই দেয় এবং আটকে রাখে। এরপর সচেতন নাগরিকরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।