মো আবদুল করিম সোহাগ | ঢাকা
বাংলাদেশের তরুণ উদ্যোক্তা জুবাইদ হোসেন জিয়ান এবং ইখতিয়ার উদ্দিন দীর্ঘদিন ধরে কৃষি ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। কৃষিভিত্তিক উদ্যোগের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করার পর এবার তারা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ঐতিহ্যবাহী শাড়ি ব্যবসায় যাত্রা শুরু করেছেন।উদ্যোক্তা জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন বিশ্বাস করেন, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং নারীর সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো শাড়ি। তাই দেশীয় তাঁত, জামদানি ও বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়িকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে দেশব্যাপী এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন।তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানসম্মত পণ্য, ন্যায্য মূল্য এবং গ্রাহকদের আস্থা অর্জন করা। পাশাপাশি দেশীয় তাঁতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণেও তারা কাজ করতে চান।উদ্যোক্তারা জানান, "আমরা সবসময় এমন উদ্যোগে বিশ্বাস করি যা দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। শাড়ি ব্যবসার মাধ্যমে আমরা বাংলাদেশের ঐতিহ্যকে আরও বৃহৎ পরিসরে তুলে ধরতে চাই।"তরুণ এই দুই উদ্যোক্তার নতুন যাত্রা ইতোমধ্যে বিভিন্ন মহলে আগ্রহের সৃষ্টি করেছে। তাদের প্রত্যাশা, এই উদ্যোগ একদিকে যেমন দেশীয় ঐতিহ্যকে এগিয়ে নেবে, তেমনি নতুন কর্মসংস্থান ও ব্যবসায়িক সম্ভাবনাও তৈরি করবে।