এম এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রামেরহাটহাজারীতে সাংবাদিক পরিচয়ে অপরাধমূলক কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে ইফতেখার উদ্দিন চৌধুরী মঞ্জু (৪৫) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে থানা পুলিশ।৪জুন বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নের শফিনগর গ্রামের গোল আরব চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, এই মঞ্জুর বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নস্থানে সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। সে একই এলাকার নুরুল আলম চৌধুরীর পুত্র বলে জানা গেছে।তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার এস আই সজিব।এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান জানান, মঞ্জু নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির দুটি মামলাও রয়েছে। এর আগেও ২০১৯ সালের ১১ জানুয়ারি ট্রাফিক পুলিশের কাছে চাঁদা দাবি করে না পেয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিলো। ওই ঘটনায় একই বছরের ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।পরে সে জামিনে বেরিয়ে এসে আবারো একইরকম কাজে জড়িয়ে পড়ে।সে বিভিন্ন সময় নির্দিষ্ট কোনো টিভি চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো অফিস বা বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি করতো এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করতো বলে জানা গেছে।শুক্রবার (৫ জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।তার আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।