মরহুম মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করা এই কর্মকর্তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার অকাল প্রয়াণে সহকর্মী ও প্রশাসনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন