সার্চটুডে

রাজনীতি

বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে অতিউৎসাহী নেতাকর্মীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হাসান মামুন

নিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে কি না, তা নিয়ে অতিউৎসাহী লেখালেখি এবং দলের নেতাকর্মীদের উদ্দেশে আগাম আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন।সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।পোস্টে হাসান মামুন বলেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে কি না, এ নিয়ে অতিউৎসাহী লেখালেখি করা এবং দলের নেতাকর্মীদের আগাম মানসিকভাবে আক্রমণ করা কোনো সুস্থ রাজনৈতিক আচরণ নয়।তিনি আরও লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তখন অত্যন্ত বিপজ্জনকভাবে কিছু নেতাকর্মী তাকে ব্যবহার করে অতিউৎসাহী ও অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছেন। এমনকি দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের উদ্দেশ্য করে উসকানিমূলক পোস্ট দিয়ে দলের মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন।এ ধরনের কর্মকাণ্ডকে বিবেকবর্জিত উল্লেখ করে হাসান মামুন বলেন, তিনি এসব নেতাকর্মীর কাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। ভবিষ্যতে অতিউৎসাহী ও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের কাছ থেকে নিজেকে দূরে রেখে রাজনীতি করার সংকল্পও ব্যক্ত করেন তিনি।

বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে অতিউৎসাহী নেতাকর্মীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হাসান মামুন