সার্চটুডে

শেখ হাসিনা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: বিজিবি

ছবি: সার্চটুডে

সীমান্ত দিয়ে পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নির্দেশনা আছে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসতে পারবেন না। যেহেতু তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা আছে, সেহেতু তিনি আসার চেষ্টা করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। নাশকতা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করে রাতেও নজরদারি করা হচ্ছে। এ ছাড়া সীমান্তে ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

এর আগে সংবাদ সম্মেলনে শিবগঞ্জের চকপাড়া সীমান্তে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের তথ্য তুলে ধরেন বিজিবি অধিনায়ক।

বিজিবি জানায়, ২৩ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ধোবড়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে আমিনুল ইসলামকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসে রংপুর বিজিবি রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ৬৫১ জনকে আটক করা হয়।

এ সময় নবনিযুক্ত ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহম্মেদও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: বিজিবি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x