সার্চটুডে

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ২ নেতাকর্মীসহ তিন জন গ্রেপ্তার

ছবি: সার্চ টুডে

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইসতিয়াক রনি (২২), সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম রেজা (৫২) এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদ রানা (২৯)।

পুলিশের সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নং-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-৩২৭-এর সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৯(৩)/১০/১১/১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ সময় শেরপুর পৌরসভার ধুনট মোড় এলাকা থেকে ইসতিয়াক রনিকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার সময় সুঘাট ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকা থেকে মো. সেলিম রেজাকে এবং মির্জাপুর বাজার এলাকা থেকে মো. শহিদ রানাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ২ নেতাকর্মীসহ তিন জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x